মালদা

ছটপুজার ব্রতীদের সুবিধার্থে ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে নেওয়া হল কিছু পদক্ষেপ

বন্যার কারনে নদীতে বহু পলি জমা হয়ে পড়েছে এমনকি নোংরা আবর্জনা প্রচণ্ড পরিমানে জমা হয়েছে। তাই ছটপুজার কথা মাথায় রেখে এদিন নিজে শহরের নদীগুলির অবস্থা খতিয়ে দেখতে ঘাটে নামলেন মালদা জেলা পৌরসভার চেয়ারম্যান তথা ইংরেজ বাজার পৌরসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। তিনি জানান, এবার বন্যার কারনে নদীর অবস্থা প্রচণ্ড খারাপ তাই যেন শহরের মানুষ যারা ছটপুজা করতে আসবে তাদের সুবিধার্থে ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। জেসিবি দিয়ে পলি মাটি কেটে ঘাট ঠিক করা হচ্ছে। ছটপুজার ব্রতীদের পুজা করার ডালা ও কুলা রাখার জন্য সেটারিং করে তৈরি করা হছে বাঁশের মাচা।